WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ অক্টোবর: বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে নাবালিকাকে ভয় দেখিয়ে ও ফুসলিয়ে একাধিকবার যৌ*ন নির্যাতনের অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। ফরিদপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত যুবক তরুণ রামকে গ্রেফতার করেছে।

অভিযোগ, দিনমজুর বাবা-মা কাজে বাইরে থাকার সুযোগ নিয়ে নাবালিকার বাড়িতে যাতায়াত করত অভিযুক্ত। সোমবার নাবালিকার মা আচমকা বাড়ি ফিরে তাকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়রা তাকে মারধর করে এলাকা ছাড়া করেন। এরপর পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ধৃত যুবককে মঙ্গলবার দুর্গাপুর আদালতে পেশ করে। নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)