WhatsApp Group Join Now
Instagram Group Join Now
দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল খান।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবসকে সামনে রেখে শনিবার উৎসবের আবহে বাইক র‍্যালি হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে।সিটি সেন্টার-সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র‍্যালি। সিধু কানু ইনডোর স্টেডিয়াম থেকে র‍্যালির সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-সহ বিশিষ্টরা।

আয়োজকদের বক্তব্য, শুধু জাতীয় ক্রীড়া দিবসের প্রচার নয়, শহরের সাধারণ মানুষের মধ্যেও খেলাধুলোর প্রতি আগ্রহ তৈরি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সীমা দত্ত চট্টোপাধ্যায় জানান, আগামী ২৯ অগস্টের মূল অনুষ্ঠানকে সামনে রেখে এই বাইক র‍্যালির আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে অংশ নিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতকে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য সরকার কাজ শুরু করেছে। তাঁর কথায়, ভবিষ্যতে দেশের হয়ে আরও বেশি আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি করতে পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।

শহরাঞ্চলের পাশাপাশি রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকাতেও ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে কলকাতায় শীঘ্রই আন্তর্জাতিক মানের একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। দুর্গাপুরের স্টেডিয়ামগুলিকে আরও আধুনিক ও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)