WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ আগস্ট: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সদ্ভাবনা দিবস পালন করা হল। তাঁকে স্মরণ করে আয়োজন করা হয় একাধিক কর্মসূচির।

ডিএসপি টাউনশিপে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কনী ও নিউটন অ্যাভিনিউয়ের সংযোগস্থলের রোটারিতে রাজীব গান্ধী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত সদস্যরা। পাশাপাশি দেশের সংবিধান রক্ষা এবং তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার শপথও নেওয়া হয়।

রাজীব গান্ধী ঐক্য মঞ্চের আহ্বায়ক দেবাশিস চৌধুরী জানান, দেশের সংবিধান রক্ষা এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার বার্তা সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

দুর্গাপুর স্টিল সিটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে সকালে দুর্গাপুর মহিলা কলেজের কাছে আইল্যান্ডে থাকা রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেবেশ চক্রবর্তী, সুদেব রায়, রবিন গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য সদস্যরা।

রাজীব গান্ধীর জন্মদিনকে ঘিরে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সম্প্রীতি ও ঐক্যের বার্তাও তুলে ধরা হয়।

আরও পড়ুন: দুর্গাপুরে দুই সিভিক পুলিশ ভাইয়ের দাদাগিরি! রড দিয়ে মারধরের অভিযোগ প্রতিবেশীকে 

সিন্দুক তুলে নিয়ে চম্পট, দুর্গাপুরে সোনার দোকানে দুঃসাহসিক চুরি

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)