WhatsApp Group Join Now
Instagram Group Join Now
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দুর্গাপুর দর্পণ, কলকাতা: রাজ্যের সমস্ত মাদ্রাসায় এ বার থেকে ক্লাস শুরুর আগে প্রার্থনা পর্বে বাধ্যতামূলক ভাবে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ জারি করল বিজেপি সরকার। মাদ্রাসা শিক্ষা দফতরের তরফে প্রকাশিত নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিদিনের অ্যাসেম্বলিতে এই গান গাওয়া এখন থেকে আবশ্যিক।

সোমবার, ১৯ মে ২০২৬ তারিখে মাদ্রাসা শিক্ষার ডিরেক্টরেট এই নির্দেশ জারি করে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, অবিলম্বে নতুন নিয়ম কার্যকর করতে হবে। একই সঙ্গে আগে চালু থাকা সমস্ত প্রথা বা নির্দেশ বাতিল করে এই নতুন নিয়ম চালুর কথাও উল্লেখ করা হয়েছে।

সরকারি সূত্রের দাবি, সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রশাসনিক অনুমোদনের পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শিক্ষা দফতরের মতে, জাতীয় চেতনা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, সরকারি মডেল মাদ্রাসা (ইংরেজি মাধ্যম), সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলিতেও এই নিয়ম মানতে হবে।

এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মহলের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানালেও, অন্যদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক।