WhatsApp Group Join Now
Instagram Group Join Now

চুরির তদন্তে নেমে বড় সাফল্য

দুর্গাপুর দর্পণ, লাউদোহা, ৫ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানার গৌরবাজার এলাকার একটি চুরির মামলার তদন্তে নেমে পুলিশ চন্দ্রডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৪৮ লক্ষ টাকা

তদন্তকারী সূত্রের দাবি, চুরির একটি ঘটনার সূত্র ধরেই গোপন তথ্য হাতে আসে পুলিশের। সেই তথ্যের ভিত্তিতে ফরিদপুর থানার পুলিশ নির্দিষ্ট এলাকায় অভিযান চালায়। বুধবার সকালে পরিত্যক্ত ইটভাটায় দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সেখান থেকে নগদ ৪৮ লক্ষ টাকা উদ্ধার হয়।

আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

দুর্গাপুর ব্যারাজ ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের

এই বিপুল অঙ্কের টাকা সেখানে কীভাবে এল, কারা তা লুকিয়ে রেখেছিল এবং চুরির মামলার সঙ্গে এর কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি টাকার প্রকৃত মালিক কে, অর্থের উৎস কী এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই দিকেও নজর দিয়েছেন তদন্তকারীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার হওয়া নগদ অর্থের উৎস ও এর নেপথ্যের রহস্য উদঘাটনের চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী দাবি করেছিলেন যে তাঁর শ্যালক একটি ট্রলি ব্যাগে ভরে বিপুল পরিমাণ টাকা তাঁর বাড়িতে রেখে গিয়েছিলেন। সেই টাকা চুরি হয়ে যায় ১ আগস্ট। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)