WhatsApp Group Join Now
Instagram Group Join Now

ক্ষুদিরাম মাঠে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রথযাত্রার শুভক্ষণে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠের দুর্গাপুজোর প্রস্তুতি। মন্ত্রোচ্চারণ, পূজা-অর্চনা এবং উৎসবমুখর পরিবেশে খুঁটি পুজোর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী দিবাকর ঘরামি।

এবারের দুর্গাপুজোর সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মিত থিম মণ্ডপ। উদ্যোক্তাদের দাবি, মন্দিরের স্থাপত্যশৈলী অনুসরণ করে তৈরি হবে সুদৃশ্য প্যান্ডেল। তার সঙ্গে থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা, নান্দনিক সজ্জা এবং একাধিক চমক, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে।

‘ইচ্ছে পূরণ’-এর উদ্যোগে টানা চতুর্থ বছরের মতো আয়োজিত হচ্ছে এই দুর্গাপুজো। পুজোর প্রধান উদ্যোক্তা বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। দুর্গাপুরের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী এই পুজো দেখতে আসবেন বলে উদ্যোক্তাদের আশা। বিধায়কের দাবি, ক্ষুদিরাম মাঠের দুর্গাপুজো এবার জেলার অন্যতম সেরা পুজো হিসেবে আত্মপ্রকাশ করবে।

মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী

সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত থেকে বন ও পরিবেশমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, রথযাত্রার মধ্য দিয়েই বাংলার উৎসবের মরশুম শুরু হয়ে যায়। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তিনি আশা প্রকাশ করেন, ক্ষুদিরাম মাঠের এবারের আয়োজন রাজ্যের উল্লেখযোগ্য দুর্গাপুজোগুলির মধ্যে স্থান করে নেবে এবং দর্শকদের মন জয় করবে।

খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর থেকেই শুরু হবে মণ্ডপ নির্মাণের কাজ। ধাপে ধাপে অযোধ্যার রাম মন্দিরের আদলে গড়ে উঠবে বিশাল থিম প্যান্ডেল। সেই অনন্য সৃষ্টি দেখতে দুর্গাপুজোর চার দিন ক্ষুদিরাম মাঠে দর্শনার্থীদের ব্যাপক ভিড় হবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। কার্যত, রথযাত্রার দিন থেকেই এলাকায় এবারের দুর্গোৎসবের আবহ তৈরি হয়ে গেল।