
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার সকালে ইসিএলের পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওভারহেড জলাধার। জখম হন ইসিএলের দুই মহিলা কর্মী। তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সত্তরের দশকে ওই জলাধার গড়ে তোলা হয়। দীর্ঘদিন ধরে পুরনো ওই জলাধার সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। তার জেরেই এই বিপত্তি।
এলাকাবাসী জানান, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বিকট শব্দ করে ভেঙে পড়ে জলাধারটি। আশপাশের বাসিন্দারা দৌড়ে আসেন। তাঁরা জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং নতুন জলাধার নির্মাণের দাবি জানাচ্ছেন। জলাধার ভেঙে পড়ায় এলাকার বেশ কয়েক হাজার বাসিন্দা জলের অভাবে বিপাকে পড়বেন বলে জানান তাঁরা। দুর্ঘটনার সময় জলাধারের আশপাশে কেউ থাকলে বড় বিপদ হয়ে যেতে বলে মনে করছেন তাঁরা।
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

