
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বসুন্ধরা পার্কে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (CSR) বিভাগের উদ্যোগে ফল গাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডিএসপি-র সিএসআর বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) এ. মজুমদার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম)। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটি-র সদস্যরা। এদিন মোট ১৫০টি ফল গাছ রোপণ করা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি ফল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের পাশাপাশি সমাজেরও দীর্ঘমেয়াদি উপকার নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। ডিএসপি-র এই সিএসআর উদ্যোগ পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক কল্যাণে শিল্প সংস্থার দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়েছে।
আরও পড়ুন: মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

